Return Policy Page

রিটার্ন পলিসি – Nimmika


Nimmika-তে আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমরা সর্বদা মানসম্মত অরিজিনাল পণ্য সরবরাহের চেষ্টা করি। অনলাইন কেনাকাটাকে নিরাপদ, স্বচ্ছ এবং সহজ করার লক্ষ্যে আমাদের রিটার্ন রিফান্ড পলিসি নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।


রিটার্নের সাধারণ নির্দেশনা

পার্সেল গ্রহণের সময় ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য ভালোভাবে চেক করে নিতে হবে।

ডেলিভারি সম্পন্ন হওয়ার পরে সাধারণত কোনো রিটার্ন বা পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

পণ্যের মোড়ক, সিল, স্টিকার বা ট্যাগ কোনোভাবেই খোলা বা নষ্ট করা যাবে না।

সমস্যা থাকলে অবশ্যই তাৎক্ষণিকভাবে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে।

Phone / WhatsApp: 01339-314639 / 01339-314640

Email: nimmika.bd@gmail.com


ক্ষতিগ্রস্ত, ভুল বা অসম্পূর্ণ পণ্য

আপনি যদি নিচের কোনো সমস্যার সম্মুখীন হন:

ক্ষতিগ্রস্ত (Damaged) পণ্য

ভুল পণ্য (Wrong Item)

অসম্পূর্ণ অর্ডার

অর্ডারকৃত পণ্য অনুপস্থিত

তাহলে ডেলিভারি ম্যানের সামনে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পণ্যটি সঙ্গে সঙ্গে ফেরত দিন।

যাচাই সাপেক্ষে আমরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই সঠিক পণ্য পুনরায় পাঠাব।


একাধিক ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে

একটি অর্ডারে একাধিক পণ্য ক্ষতিগ্রস্ত থাকলে:

ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই আমাদের জানান।

প্রয়োজনে ইনভয়েসসহ পণ্যের ভিডিও বা ছবি পাঠাতে হতে পারে।

যাচাই শেষে আমরা নতুন পার্সেল পুনরায় পাঠাব (ডেলিভারি চার্জ ছাড়াই)


ভুল অর্ডারের ক্ষেত্রে (Customer Mistake)

অর্ডার কনফার্ম করার আগে প্রডাক্ট, শেড, সাইজ বা ভ্যারিয়েশন ভালোভাবে যাচাই করুন।

যদি গ্রাহকের ভুলে অর্ডার করা হয়:

পণ্য সম্পূর্ণ অক্ষত অব্যবহৃত থাকতে হবে।

পণ্যের মূল প্যাকেজিং অক্ষত থাকতে হবে।

রিটার্ন পুনরায় ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।


যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য

পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত হলে

ভুল পণ্য ডেলিভারি হলে

পণ্যের সাথে বর্ণনা বা ছবির মিল না থাকলে

অর্ডারের কোনো আইটেম অনুপস্থিত থাকলে


যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়

পণ্য ব্যবহার করা হলে

গ্রাহকের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে

প্যাকেট/সিল/স্টিকার খুলে ফেললে

ডেলিভারির সময় পণ্য চেক না করলে

শুধুমাত্র গন্ধ, রং বা ডিজাইন পছন্দ না হলে


নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য (Non-Returnable Items)

স্বাস্থ্য হাইজিন সংক্রান্ত কারণে নিচের পণ্যগুলো একবার খোলা হলে রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়:

পারফিউম সুগন্ধি পণ্য

মেকআপ আইটেম (লিপস্টিক, আইশ্যাডো, ব্লাশ, কনসিলার, কাজল ইত্যাদি)

হাইজিন পার্সোনাল কেয়ার পণ্য

শেপওয়্যার অন্তর্বাসজাতীয় পণ্য


পলিসি পরিবর্তনের অধিকার

Nimmika যেকোনো সময় এই রিটার্ন পলিসি পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই নতুন নীতিমালা কার্যকর হবে।

Nimmika থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি এই নীতিমালার শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

0
৳0.00